বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
ভাঙ্গায় চার বছরের শিশু ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

ভাঙ্গায় চার বছরের শিশু ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

ওবায়দুর রহমান, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার পশ্চিম হাসামদিয়া গ্রামের সৌদি প্রবাসীর চার বছরের শিশু  ধর্ষণের শিকার হয়ে ফরিদপুর ও,সি,সি’তে চিকিৎসাধীন রয়েছে।

এজাহার ও পারিবারিকসুত্রে জানাযায়, মঙ্গলবার বিকালে ঘরের এক কক্ষে খেলা করছিল একই গ্রামের ওবাইদুল ইসলামের মাদ্রাসা পড়ুয়া ছেলে রাকিবুল মিয়া (১৬) পাখি ধরার কথা বলে  পার্শ্ববর্তী রাজিবুল হাসান বাবুর রান্না ঘরে নিয়ে ধর্ষণ করে। শিশু কাঁদতে কাঁদতে বাড়ীতে এসে তাঁর মায়ের নিকট ঘটনার কথা জানায়।

মেয়ের মা এসময় ডাক চিৎকার শুরু করলে আশ পাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় দেখে ধর্ষক রাকিবুলকে খোঁজা-খুঁজি করে না পেয়ে মেয়েকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে ফরিদপুর ও,সি,সি’তে রেফার্ড করে।

এঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাইদুর রহমানের নেতৃত্বে গভীর রাতে অভিযান চালিয়ে ধর্ষক রাকিবুলকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ। এবিষয়ে কাজী সাইদুর রহমান বলেন, অভিযোগ পেয়েই আমরা ধর্ষককে আটক করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করার এক পর্যায়ে সফলতা পাই। ধর্ষক রাকিবুলকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com