বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
এস এম আকাশ,ফরিদপুর জেলা প্রতিনিধি:
বোয়ালমারীতে প্রবীন আওয়ামীলীগ নেতা ও সাতৈর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের জানাজা সম্পন্ন হয়েছে। আজ রবিবার বেলা ১১টায় উপজেলার কাদিরদী হাই স্কুল মাঠে এই জানাজা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান।
বোয়ালমারী উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএম মোশারফ হোসেন মুসা মিয়া।
মধুখালী আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চু। সাধারন সম্পাদক রেজাউল হক বকু।
বিশিষ্ট শিল্পপতি বাবলু মিয়া। ফরিদপুর জেলা আ.লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুর জলিলসহ বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মীরা।
শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে হ্দৃরোগে আক্রান্ত হয়ে ফরিদপুর হাসপাতালে নেওয়ার পথে মারাযান আওয়ামীলীগ নেতা ও সাতৈর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।