বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণীর মুকসুদপুরের হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ
ভাঙ্গায় ছাত্রীদের উত্যক্ত করার দায়ে দুই জনের বিভিন্ন মেয়াদে কারাদন্ড

ভাঙ্গায় ছাত্রীদের উত্যক্ত করার দায়ে দুই জনের বিভিন্ন মেয়াদে কারাদন্ড

ওবায়দুর রহমান, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
বিদ্যালয়ে প্রবেশের আগে ছাত্রীদের উত্যক্ত করার দায়ে ফরিদপুরের ভাঙ্গায় বিভিন্ন মেয়াদে দুই বখাটেদের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।আজ বুধবার সকালে সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খিসা সরকারী ভাঙ্গা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে অবস্থানকালীন সময়ে, সিসি’ক্যামেরার ফুটেজে বিদ্যালয়ের সম্মুখে ছাত্রীদের উত্যক্ত করা অবস্থায় দেখতে পান।

পরে বিদ্যালয়ের গেটের সম্মুখে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলার মাঝিকান্দা গ্রামের বিজয় কুমার মালোর ছেলে জয় কুমার মালোকে (১৯) তিন মাসের ও জেলার নগরকান্দা উপজেলার পোড়াদিয়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে সুমন মিয়াকে (২০) ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেছেন।

এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খিসা বলেন, ঘটনার সময়ে আমি বিদ্যালয়ে অবস্থান করছিলাম। সিসি’ক্যামেরায় উত্যক্ত করার ফুটেজটি সংরক্ষিত রয়েছে। তিনি আরও বলেন, প্রায় উত্যক্ত করার ঘটনা ঘটছে, তাই এবিষয়ে রুখে দাড়াতে সকলের সোচ্চার হওয়া উচিৎ। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com