সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা মুকসুদপুরে ১৫ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত অর্ধশতাধিক মুকসুদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে এমপির গাড়িসহ ১৫ গাড়ি ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক সরকারি মুকসুদপুর কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ আলিম পরীক্ষায় শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদরাসার শতভাগ সাফল্য মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মাইক্রো চালক নিহত

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মাইক্রো চালক নিহত

বাংলার নয়ন রিপোর্ট:
গোপালগঞ্জের মুকসুদপুরে মাইক্রো ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রো ড্রইভার জামাল শেখ (৪৫) নিহত হয়েছেন। এতে ৩ মাইক্রো যাত্রী আহত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার দাসেরহাট নামক স্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহত জামাল শেখ কাশিয়ানী উপজেলার মাজড়া গ্রামের ফুল মিয়া শেখের ছেলে।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আতাউর রহমান জানান, ফরিদপুরগামী মাইক্রোর সাথে বিপরীত দিক থেকে আসা এসএ ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মাইক্রো চালক নিহত হয়। আহত হয় মাইক্রোর ৩ যাত্রী। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপতালের মর্গে পাঠানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com