মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মাদার তেরেসা পিস এ্যাওয়ার্ড পেলেন ফরিদপুরের আলহাজ্ব অলিয়ার রহমান খান

মাদার তেরেসা পিস এ্যাওয়ার্ড পেলেন ফরিদপুরের আলহাজ্ব অলিয়ার রহমান খান

এস এম আকাশ, ফরিদপুর জেলা প্রতিনিধি:
ইউনাইটেড মুভমেন্ট ফর হিউম্যান রাইটস্ কর্তৃক মানবাধিকার ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য ফরিদপুরে পল্লী প্রগতি সহায়ক সমিতির নির্বাহী পরিচালক আলহাজ্ব অলিয়ার রহমান খান মাদার তেরেসা পিস এ্যাওয়ার্ড -২০১৯ প্রাপ্তি উপলক্ষে অত্র সমিতির পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

আজ সোমবার দুপুর ২টার দিকে তিনি ঢাকা থেকে এ্যাওয়ার্ড নিয়ে ফরিদপুর পৌছালে জেলার সিমান্তবর্তী সাইনবোর্ড এলাকা থেকে তাকে ফুল দিয়ে বরণ করেন অত্র সমিতির সকল কর্মকর্তারা।

এরপর তিনি মাচ্চর সমৃদ্ধি কর্মসূচী ইউনিটে এলে সেখানে সমন্বয়কারী মারজান মিয়ার নেতৃত্বে স্বাস্থ্য কর্মকর্তা , সমাজ উন্নয়ন কর্মকর্তা, উদ্যোগ উন্নয়ন কর্মকর্তাসহ শিক্ষিকা এবং স্বাস্থ্য পরিদর্শকরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরে তিনি কোমরপুর পল্লী প্রগতি সহায়ক সমিতির হেড অফিসে যান। মাদার তেরেসা পিস এ্যাওয়ার্ড -২০১৯ প্রাপ্তি উপলক্ষে সেখানে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পল্লী প্রগতি সহায়ক সমিতির ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মোল্যার সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করেন, আলহাজ্ব অলিয়ার রহমান খান।
এসময় স্বাগত বক্তব্য রাখেন, সাবেক যুগ্ন সচিব জাহাঙ্গীর হোসেন। কার্যনির্বাহী পরিষদের ট্রেজারার সৈয়দ নাজমুল হোসেন লোচন। রোটারী ক্লাবের প্রেসিডেন্ট নাজমা আক্তার, ক্রেডিট ম্যানেজার বাহারুল ইসলাম প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com