রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

মুকসুদপুরে দুই বোনসহ পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

মুকসুদপুরে দুই বোনসহ পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

তারিকুল ইসলামঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগরে পানিতে ডুবে দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার সকালে উপজেলার দিগনগর ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই শিশুরা হলো দিগনগর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মিরাজ শেখের দুই মেয়ে মেহেজাবিন (৫) ও মারিয়া (৩) এবং তপারকান্দি গ্রামের নুর আলমের মেয়ে জান্নাতি (৩)। এরা সম্পর্কে মামাতো ফুফাতো বোন। নানিবাড়ি বেড়াতে এসে এ ঘটনার শিকার হয়।
এলাকাবাসী জানান, সকালে থেকে তিন শিশুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। এতে চিন্তিত হয়ে পড়ে তাদের পরিবার। খোঁজাখুঁজির একপর্যায়ে তাদের একজনের লাশ বাড়ির পাশের পুকুড়ে দেখতে পায়। এরপর একই জায়গায় পানির নিচ থেকে বাকি দুজনের লাশ উদ্ধার করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com