বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
মাদারীপুরে বজ্রপাতে ভ্যান চালকের মৃত্যু

মাদারীপুরে বজ্রপাতে ভ্যান চালকের মৃত্যু

খোন্দকার রুহুল আমিন (মুকুল):
মাদারীপুরে বজ্রপাতে বিল্লাল মোল্যা (৪৫) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।

আজ রবিবার বিকাল সাড়ে তিনটার দিকে সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ব্রা²ন্দী এলাকায় এ ঘটনা ঘটে। বিল্লাল এলাকার ইয়াছিন মোল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার সকাল থেকেই বিল্লাল বাড়ির পাশে একটি ঘর নির্মানের কাজ করছিল। দুপুরের পরে হঠাৎ বৃষ্টি শুরু হলে বৃষ্টির মধ্যেই ঘর নির্মান করতে থাকে। এ সময় আকস্মিক বজ্রপাত হলে গুরুতর আহত হন বিল্লাল ।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিল্লালকে মৃত ঘোষণা করেন। নিহত বিল্লাল পেশায় একজন ভ্যান চালক ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com