বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণীর মুকসুদপুরের হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ
মুকসুদপুরে হাত-পা বেঁধে নদীতে ফেলে যুবককে হত্যার অভিযোগ

মুকসুদপুরে হাত-পা বেঁধে নদীতে ফেলে যুবককে হত্যার অভিযোগ

বাংলার নয়ন রিপোর্টঃ

ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনকে কেন্দ্র করে মঙ্গলবার সকালের সংঘর্ষের জের ধরে শাহ আলম (৫০) নামে এক যুবককে হাত-পা বেধে কুমার নদে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার টেকেরহাট সীমান্ত পাশ্ববর্তী গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের উত্তর গঙ্গারামপুর গ্রামে রাত ৮টা দিকে। শাহ আলম (৫০) একই গ্রামের মৃত আবদুল খালেক শেখের ছেলে।
পুলিশ ও পারিবারিক সুত্র জানায়, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনের প্রস্তুতি সভায় সম্ভব্য সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে সিন্দিয়াঘাট বাজারে সাবেক ইউপি চেয়ারম্যান লিটন বয়াতির অনুসারি ও বর্তমান ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলামের অনুসারিদের মধ্যে সংঘর্ষ বাধেঁ । এ সংঘর্ষে উভয়পক্ষের মহিলাসহ ১০জন আহত হয় । আহতদের নিকটতম মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসে ভর্তি করা হয় । দুপুরে শাহআলাম রাজৈর হাসপাতালে ভর্তি আহত চাচাতো বোন মিনা দেখে বাড়ী পথে রওনা হয় । এর পর থেকে শাহআলম নিখোঁজ হয় । অনেক খোজাখুজি করে তাকে পাওয়া যায়নি । এলাকাবাসী রাত ৭টা দিকে হাত-পা বাধা অব্স্থায় শাহআলমকে কুমার নদের পাড়ে পড়ে আছে দেখতে পেয়ে উদ্ধার করে রাত ৮টার সময় রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে আসলে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রদীপ চন্দ্র মন্ডল জানান হাসপাতালে আনার পুর্বেই সে মারা গেছে। চাচাতো বোন মিনা জানায়, প্রতিপক্ষরা আমার ভাইকে হাত-পা বেধে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে। সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই আবুল বাসার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে । মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা জানান, এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com