শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে বিজিবি সদস্যের বাড়িতে ডাকাতি। আটক-১

মুকসুদপুরে বিজিবি সদস্যের বাড়িতে ডাকাতি। আটক-১

বাংলার নয়ন সংবাদ:
গোপালগঞ্জের মুকসুদপুরে বিজিবি সদস্যের বাড়িতে ডাকাতরা নগদ আড়াই লাখ টাকা ও ৮ ভরি স্বর্নঅংল্কার লুট করেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার ভোর রাতে মুকসুদপুর থানার বাটিকামারি ইউনিয়নের জালালমাঠ বাহাড়া গ্রামের বিজিবি সদস্য লিয়াকত আলী মুন্সীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।

এসময় লিয়াকত আলীর ছেলে আহম্মেদ রিয়াজ লিমন (২১) ও তার স্ত্রী রাবেয়া সুলতানা (৪৫) এক ডাকাতকে ধরে চিৎকার দিলে প্রতিবেশীরা এসে তাকে আটক করে। বাকী ডাকাতরা পালিয়ে যায়। এসময় ডাকাতের আক্রমনে আহম্মেদ রিয়াজ লিমন ও তার মা রাবেয়া সুলতানা আহত হয়।

পরে এলাকার লোকজন আহত লিমন ও তার মা রাবেয়া সুলতানাকে চিকিৎসার জন্য মুকসুদপুর সদর হাসপাতালে ভর্তি করেছে। আটককৃত ডাকাতকে এলাকার লোকজন মুকসুদপুর থানায় সোপর্দ করে।

মুকসুদপুর থানার এস আই আলিম জানান, ফরিদপুর কোতয়ালী থানাররগুনাথপুর গ্রামের বাবর আলীর ছেলে, হাসান আলী (২৬) নামে এক ডাকাতকে আটক করেছে স্থানীয় জনতা। বাকী ডাকাত দলের ৫সদস্য পালিয়ে গেছে।

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গণধোলাইয়ে আহত ডাকাতের চিকিৎসা চলছে।

মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি, আমরা এখনো কোনো লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com