বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
বোয়ালমারীতে ভেজাল অভিযানে আরিফ বেকারীকে ৩০ হাজার টাকা জরিমানা

বোয়ালমারীতে ভেজাল অভিযানে আরিফ বেকারীকে ৩০ হাজার টাকা জরিমানা

এস এম আকাশ, ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারীতে আরিফ বেকারীতে তৈরী হচ্ছে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার উৎপাদন। প্রতিটি বিস্কুট, পারুটিসহ বিভিন্ন খাবার সামগ্রীর প্যাকেটে নেই কোন উৎপাদন ও মেয়াদ উর্ত্তীণ তারিখ।

ক্রেতাদের অভিযোগের প্রেক্ষিতে গতকাল বোয়ালমারী স্টেডিয়াম রোডে অবস্থিত আরিফ বেকারীতে যায় বাংলার নয়ন, দৈনিক আমাদের নতুন সময় ও দৈনিক বাংলাদেশের আলো এবং চ্যানেল এস এর ফরিদপুর জেলা প্রতিনিধি এস.এম আকাশ।

সেখানে দেখাযায়, নোংরা, অপরিস্কার হাত দিয়ে শ্রমিকরা খাবার তৈরী করছে। এক শ্রমিক তার নাকের ময়লা বামহাত দিয়ে মুছে সেই হাত না ধুয়েই খাবার তৈরী করছে এবং এসব খাবারের উপর ঝাকে ঝাকে মাছি বসে আছে।
জানা যায়, একের পর এক ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে নানা অঙ্কের আর্থিক জরিমানা করেও এসব অসাধু ভেজাল কারবারীদের ভেজাল ব্যবসা বন্ধ করতে পারছে না প্রশাসন।

ভেজাল প্রতিরোধে ভোক্তা ও সুশীল সমাজের লোকজনের দাবী এসব অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী ও মেয়াদ উর্ত্তীণ তারিখ বিহীন ভেজাল কারখানা সিলগালা ও অসাধু ব্যবসায়ীদেরকে বড় ধরণের আর্থিক জরিমানাসহ সর্বোচ্চ শাস্তির বিধান নিশ্চিত করতে পারলে হয়তো ভেজাল খাবার কিছুটা বন্ধ হতে পারে।

আরিফ বেকারীতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরী কিছু খাবরের ভিডিও ফুটেস প্রতিনিধি এস.এম আকাশ বোয়ালমারী নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) শাকিলা বিনতে মতিনকে দেখানোর পর তিনি, ভেজাল খাবার উৎপাদনের দায়ে আরিফ বেকারীর মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০ হাজার টাকা জরিমানা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com