বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণীর মুকসুদপুরের হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ
ভাঙ্গায় বাল্যবিবাহ বন্ধ করে বরকে ১ বছরের কারাদন্ড

ভাঙ্গায় বাল্যবিবাহ বন্ধ করে বরকে ১ বছরের কারাদন্ড

bongo-news

ওবায়দুর রহমান, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভিমিরকান্দা গ্রামের ৮ম শ্রেণীতে পড়ুয়া (১৩) এক স্কুল ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করে বরকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার সন্ধ্যায় উপজেলার হামিরদী ইউনিয়নের ছোট মুচকুরনী গ্রামের আব্দুল ওদুদের পুত্র মোঃ সবুজকে (৩৩) বাল্যবিবাহর অপরাধে কারাদন্ড প্রদান করা হয়। এবিষয়ে ভ্রাম্যমান আদালতের পরিচালক সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রি খীসা সাংবাদিকদের জানান, বাল্যবিবাহর খবর পেয়ে ঘটনাস্থলে পৌছালে বর ও কনেকে আড়াল করতে চেষ্টা করে স্থানীয় কতিপয় ব্যাক্তিরা।

পরে সুকৌশলে তাদের সামনে এনে প্রয়োজনীয় কাগজপত্র দেখে বরকে সাজা প্রদান করে কনেকে তার মা ও স্থানীয় মেম্বারের জিম্মায় রাখা হয়েছে। এবারের জেএসসি পরীক্ষায় ছাত্রীটির অংশ গ্রহণ করার কথা ছিল বলেও তিনি জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com