শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে সবাইকে কাজ করতে হবে ——-ইসরাফিল আলম এমপি

বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে সবাইকে কাজ করতে হবে ——-ইসরাফিল আলম এমপি

নাজমুল হক নাহিদ, নওগাঁ:
নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য মো. ইসরাফিল আলম বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে দেশের সবাইকে কাজ করতে হবে।

‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শেখ হাসিনার পাশে থেকে সবাইকে কাজ করে যেতে তিনি সকলের প্রতি আহবান জানান।’

আজ শুক্রবার বিকেলে উপজেলার শাহাগোলা ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসরাফিল আলম এমপি বলেন, ‘দেশ এখন অনেক এগিয়ে গেছে। সারাবিশ্বে এখন বাংলাদেশের সুনাম রয়েছে। আমরা এখন এমন কোনও দিক নেই যেখানে উন্নতি করি নাই। এই উন্নতি যাতে থেমে না যায় সেজন্য সবাইকে একসঙ্গে কাজ করে যেতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে।’

উপজেলার ভবানীপুর চৌধুরী বাড়ি প্রঙ্গণে এ সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম বাবু।

ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামছুল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম মামুন, আত্রাই উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান,

ভাইস চেয়ারম্যান শেখ মো. হাফিজুল, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, মাহবুবুল হকদুলু, শহিদুল ইসলাম বাবু, মোজাহার আলী প্রমূখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com