বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণীর মুকসুদপুরের হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ
মুকসুদপুরে হত দরিদ্রদের চাউল কালো বাজারে বিক্রির অভিযোগ

মুকসুদপুরে হত দরিদ্রদের চাউল কালো বাজারে বিক্রির অভিযোগ

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ৬নং বাঁশবাড়িয়া ইউনিয়নে হত দরিদ্রদের চাউল ইউনিয়নের ডিলার নিজামুল হক কালো বাজারে বিক্রি করেছেন বলে জেলা খাদ্য কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন একই ইউনিয়নের বাসিন্দা আলিম মুন্সি, ফুরকান মুন্সি, মহাসিন মুন্সি, রিপন সরদার ও গোলজার হোসেন।
দরিদ্র তালিকার নম্বরসহ ১৬জন দরিদ্রের নাম উল্লেখ করে অভিযোগ করা হয়েছে যে, গত ২৯.১০.২০১৬ থেকে ২৭.১১.২০১৯ পর্যন্ত তারা এমন অনিয়ম করে আসছেন। এ বিষয়ে উপজেলা খাদ্য কর্মকর্তাকে মৌখিকভাবে এবং লিখিতভাবে অভিযোগ করা হলেও তিনি আইনগত কোন পদক্ষেপ নেননি বলে জানান অভিযোগকারিরা। প্রবাসে চাকুরী করেন এবং বাড়িতে দালান ও পাকা ঘর আছে এমন সব মানুষের নাম দিয়ে সে চাউল কালো বাজারে বিক্রি করছে বলে তারা জানায়।
প্রাসংগীক বিষয়ে মোবাইল ফোনে আলাপকালে উপজেলা খাদ্য কর্মকর্তা জানান, বিষয়টি তিনি তদন্ত করছেন এবং দুই উপকারভোগি চাউল পায়নি মর্মে নিশ্চিত হয়েছেন। তিনি জানান, ইউপি চেয়ারম্যানগন যাদের নাম দেন তাদের নামেই চাউল বরাদ্দ দেয়া হয়। ইউনিয়নের ট্যাগ অফিসার পরিবার পরিকল্পনা অফিসার শহিদুল ইসলাম জানান, তিনি একটি অভিযোগ পেয়েছেন, এ বিষয়ে তার আইনগত যতটুকু করার তা তিনি করবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com