বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণীর মুকসুদপুরের হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ
মুকসুদপুরে যুবকের লাশ উদ্ধার

মুকসুদপুরে যুবকের লাশ উদ্ধার

বাংলার নয়ন সংবাদ:
গোপালগঞ্জের মুকসুদপুরে তিন সন্তানের জনক রঞ্জন বালা (৩৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে সিন্দিয়াঘাট ফাঁড়ির পুলিশ। আজ রবিবার দুপুরে মুকসুদপুর উপজেলার দক্ষিন জলিরপাড় জমির মাঠ থেকে এ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

পুলিশ ও এলাকাবাসি জানায়, মাদারীপুর জেলার রাজৈর উপজেলার উল্লাবাড়ি গ্রামের মৃতঃ রনজিৎ বালার ছেলে ও গ্রীন লিপটি চা কোম্পানীর ডিলার রঞ্জন বালা (৩৮) শনিবার রাত ৮টার পরে নিখোঁজ হয় । এলাকাবাসি রবিবার সকালে উক্ত স্থানে সাদা প্লাস্টিকের বস্তা

বিছানার উপর রঞ্জন বালার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থালে এসে লাশ উদ্ধার করে। নিহত রঞ্জন বালার স্ত্রী সুর্বনা বালা জানায়, শনিবার রাত ৮টার দিকে আমার স্বামীর সাথে মোবাইলে শেষ কথা হয়। সে বলে আজ আমি বাড়িতে আসবো না। তোমরা খেয়ে নিও। এর পর তার সাথে আর কথা হয়নি। তবে কে বা কারা যেন আমার স্বামীকে হত্যা করে উক্ত স্থানে ফেলে রেখে গেছে ।

মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল বাশার জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি। লাশের পাশে যৌন উত্তেজক ঔষধের প্লাষ্টিকের বোতল ও কনডোম পাওয়া যায়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল রহস্য উদঘাটন হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com