সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালন

মুকসুদপুরে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালন

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উপলক্ষ্যে দূর্নীতির বিরুদ্ধে গণস্বাক্ষর, মানববন্ধন, র‌্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘দুর্নীতির সময় শেষ, গড়বো সোনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে সোমবার সকালে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে একটি র‌্যালী বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ ঞয়। পরে দূর্নীতির বিরুদ্ধে গণস্বাক্ষর, মানববন্ধন শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুকসুদপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলী। অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আক্তার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার শহিদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইদুর রহমান, উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সদস্য সরদার মজিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুকসুদপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হায়দার হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীবিদ, সাংবাদিক, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, ধর্মীয় নেতা, সুশীল সমাজের প্রতিনিধির এবং শিক্ষার্থীরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com