শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল

ভাঙ্গায় ৩ কেজি গাঁজাসহ মহিলা আটক

bongo-news

ওবায়দুর রহমান, ভাঙ্গা (ফরিদপুর):
ফরিদপুরের ভাঙ্গায় তিন কেজি গাঁজা সহ ফিরোজা বেগমকে (৩০) আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ।

আজ শনিবার দুপুরে পৌরসভার ছিলাধরচর সদরদী এলাকা থেকে তাকে আটক করা হয়। ফিরোজা ঐ গ্রামের শেখ ফরিদের স্ত্রী।
স্থানীয় সুত্রে জানাযায়, দীর্ঘদিন যাবৎ সে ও তার পরিবারের সদস্যরা মাদক ব্যবসায়ের সাথে জড়িত।

একাধিকবার মাদক সহ পৃথক ভাবে তাদের পরিবারের সদস্যদেরকে পুলিশ আটক করে। ছাড়া পেয়ে তারা পুনরায় এলাকা ও এলাকার বাহিরে ব্যবসা চালিয়ে যাচ্ছে। যথাযথ আইন প্রয়োগের মাধ্যমে তাদের শাস্তির দাবী জানান এলাকাবাসীরা।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল তার বাড়ীতে তল্লাশী চালায়। এ সময় ঘরের ভেতর লুকিয়ে রাখা গাঁজা উদ্ধার সহ হাতেনাতে তাকে আটক করে থানায় আনা হয়। এ ব্যপারে থানায় মাদক মামলা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com