বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
ভাঙ্গায় যুবকের মরদেহ উদ্ধার

ভাঙ্গায় যুবকের মরদেহ উদ্ধার

ওবায়দুর রহমান, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় রুবেল ফকির (২৪) নামক এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। আজ রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রুবেল ফকির উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের কামারকান্দা গ্রামের নেকবার ফকিরের ছেলে।

পারিবারিক সুত্রে জানাগেছে, গত দু’দিন যাবৎ রুবেল মন ভার করে বেড়াচ্ছিল।

তবে এ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করলেও সে কিছু জানায়নি। শনিবার রাত সোয়া ৯টায় সে ঘরের আড়ার সাথে প্লাষ্টিকের রশি দিয়ে গলায় ফাঁস দেয়। বিষয়টি বুঝতে পারলে দ্রæত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

থানার উপ-পরিদর্শক আনিচুর রহমান বলেন, পরিবারের সদস্যরা থানায় অবগত করলে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য মরদেহটি ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com