রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে সাংবাদিক ফারুক আহম্মেদের পিতার ইন্তেকাল

মুকসুদপুরে সাংবাদিক ফারুক আহম্মেদের পিতার ইন্তেকাল

বাংলার নয়ন সংবাদ:
দৈনিক আমাদের অর্থনীতির মুকসুদপুর প্রতিনিধি ও বাঙালী সময় পত্রিকার সাংবাদিক ফারুক আহম্মেদ ( ফায়েক শেখ) এর পিতা নালু শেখ,

আজ রবিবার সকাল ৯টায় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়নের বনগ্রামে নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ……. রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১২ বছর। তিনি স্ত্রী, তিন পুত্র, চার কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

আজ রবিবার বাদ আছর মরহুমের নিজ গ্রামের বাড়ীতে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে দৈনিক যুগান্তরের টেকেরহাট প্রতিনিধি খোন্দকার রুহুল আমিন (মুকুল), দৈনিক নতুন দিন পত্রিকার মুকসুদপুর প্রতিনিধি শহিদুল ইসলাম তালুকদার, আমাদের নতুন সময় এর মুকসুদপুর প্রতিনিধি টিটু শেখসহ আরো সাংবাদিক শোক প্রকাশ করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com