বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
মুকসুদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

মুকসুদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন হয়েছে। এদিনটি উপলক্ষ্যে মুকসুদপুর উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংগঠন, স্কুল, কলেজসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালন করে। উপজেলা চত্বরের কেজি স্কুল মাঠে ৩১ বার তোপধবনি, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, কুচকাওয়াজ, মুক্তিযুদ্ধ ভিত্তিক ডিসপ্লে প্রদর্শন করেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাবির মিয়া, উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তাসলিমা আলী, মুকসুদপুর পৌরসভার মেয়র এ্যাডঃ আতিকুর রহমান মিয়া, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসমত হোসেন, মুকসুদপুর থানা ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান তাপশি রানী দুর্গা সহ সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com