বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
বঙ্গবন্ধুর সমাধিতে ডুমুরিয়া আ.লীগের শ্রদ্ধা নিবেদন

বঙ্গবন্ধুর সমাধিতে ডুমুরিয়া আ.লীগের শ্রদ্ধা নিবেদন

গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে খুলনার ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের নব নির্বাচিত নেতৃবৃন্দ।

সোমবার দুপুরে আওয়ামী লীগ নেতা তুহিনুর ইসলাম তুহিনের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধী সৌধ বেদীতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানায় নেতৃবৃন্দ। পরে বঙ্গবন্ধু ও ১৫ই আগষ্টে তার নিহত পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন তারা।

এসময় পাটগাতী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বাবুল শেখ, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ বাবুল হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক নাহিদ শেখ, পৌরসভার সাবেক কাউন্সিলর মইনুল ইসলাম অপু সহ খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com