শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ১ আহত ৩

মুকসুদপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ১ আহত ৩

আর টি হাসানঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দূর্ঘটানয় মাছ ব্যবসায়ী নাছির মোল্যা (৩৮) নিহত আহত আরো তিনজন। সোমবার ভোরে মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের বিশ্বমবরদী নামক স্থানে একটি মাছ বহনকারী পিকআপ ভ্যান নিয়ন্ত্রয়ন হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মাছ ব্যবসায়ী নাছির মোল্যা মারা যায়। পরে ভাঙ্গা ফায়ারসার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ভাঙ্গা সদর হাসপাতালে প্রেরণ করে।
স্থানীয়রা জানায়, সোমবার ভোরে গোপালগঞ্জ সদর হতে পিকআপ ভ্যান যোগে মাছ বিক্রির উদ্দশ্যে ভাঙ্গা যাওয়ার পথে দিগনগর ইউনিয়ন এর বিশ্বমবরদী নামক স্থানে পিকআপ ভ্যান টি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার খাদে পড়ে গেলে ঘটনা স্থলেই মাছ ব্যবসায়ী নিহত হয় ও তার সাথে থাকা আরো তিন জন গুরুতর আহত হয়। পরে মুকসুদপুর ফায়ার সার্ভিস ও ভাঙ্গা হাইওয়ে পুলিশ পিকাআপ ভ্যান টি উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় নিয়ে যায়। নিহত নাছির মোল্যা, গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর গ্রামের আউয়াল মোল্যার ছেলে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com