শনিবার, ০৯ মে ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুজিববর্ষ উপলক্ষে ২৫০টি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা বিতরণ

মুজিববর্ষ উপলক্ষে ২৫০টি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা বিতরণ

গোপালগঞ্জ প্রতিনিধি:
মুজিববর্ষ উপলক্ষ্যে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ২৫০টি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা বিতরণ করেছে মনোজ দাস ফাউন্ডেশন।

আজ সোমবার উপজেলার সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিশনের মাঠে এ পতাকা বিতরণ করা হয়।
জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৫০টি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা বিতরণ করেন।

মনোজ দাস ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. অপূর্ব রুদ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় পতাকা বিতরণ অনুষ্ঠনে উপজেলা শিক্ষা অফিসার অরুন চন্দ্র ঢালী, উপজেলা একাডেমি সুপারভাইজার মো: জসিম উদ্দিন শেখ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সোহেল রানা, সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিশনের প্রধান শিক্ষক হিমাংশু কুমার পান্ডে, সাংবাদিক মিজানুর রহমান বুলু বক্তব্য রাখেন।

মনোজ দাস ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. অপূর্ব রুদ্রের বলেন, বঙ্গবন্ধুর জন্য পতাকা পেয়েছি। এ জন্য মুজিববর্ষ উপলক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা বিতরণ করেছি। অনেক শিক্ষা প্রতিষ্ঠানের পতাকা পুরনো হয়েগেছে। তাই মুজিব বর্ষে স্কুলে স্কুলে নতুন পতাকা উড়ানোর জন্য আমরা পতাকা দিয়েছি। এটি আমাদের জাতীয়তাবোধ জাগ্রত করবে বলে আমি বিশ্বাস করি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com