শনিবার, ০৯ মে ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
ভাঙ্গা থানার পুলিশ কর্মকর্তাদের ক্রেষ্ট প্রদান করলেন পুলিশ সুপার

ভাঙ্গা থানার পুলিশ কর্মকর্তাদের ক্রেষ্ট প্রদান করলেন পুলিশ সুপার

bongo-news

ওবায়দুর রহমান, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
নিজ কর্মস্থলে কর্মদক্ষতা, সাহসীকতা ও পরিশ্রমের সাথে কার্যসম্পন্ন করে ফরিদপুর জেলার মধ্যে শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন ভাঙ্গা থানায় কর্তব্যরত সাত পুলিশ কর্মকর্তা।

গত মঙ্গলবার জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার আলিমুজ্জামান তাদেরকে ক্রেষ্ট প্রদান করেন।
ডিসেম্বর ২০১৯ এর শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে ক্রেষ্ট ও সম্মাননা পেলেন যারা, সার্কেল অফিসার হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার গাজী রবিউল ইসলাম, অফিসার ইন চার্জ হিসেবে মো. শফিকুর রহমান, উপপরিদর্শক হিসেবে আব্দুল্লাহ আজিজ, মানিক মিয়া, আনিচুর রহমান ও শামচুল হক সুমন, সহকারী উপপরিদর্শক হিসেবে রুবায়েত হোসেন।

এদেরকে স্মারক ও সম্মাননা প্রদান করা হয়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার গাজী রবিউল ইসলাম সাংবাদিকদের বলেন, শান্তি, নিরাপত্তা, শৃঙ্খলা ও প্রগতি বাংলাদেশ পুলিশের প্রতিপাদ্য বিষয়। এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে পুলিশ সুপার স্যারের দিকনির্দেশনায় আমি, ওসি ও অফিসারফোর্স সর্বদাই সেবা প্রদান করে যাচ্ছি এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সম্মাননা স্মারক সম্পর্কে তিনি বলেন, আইজিপি স্যারের নির্দেশক্রমে অফিসারদের কর্মকান্ড বিবেচনা করা হয়, জেলা পুলিশ সুপার এ নির্বাচন করে অফিসারদেরকে পুরস্কৃত করেন।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com