বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণীর মুকসুদপুরের হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ
রংপুর অঞ্চলের পর্বে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল খেলায় চ্যাম্পিয়ন গাইবান্ধা

রংপুর অঞ্চলের পর্বে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল খেলায় চ্যাম্পিয়ন গাইবান্ধা

গাইবান্ধা জেলা প্রতিনিধি:
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে এবং গাইবান্ধা জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় স্থানীয় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে  ৪ ফেব্রয়ারী মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০২০ রংপুর অঞ্চলের প্লেট পর্বের চুড়ান্ত খেলায় গাইবান্ধা জেলা দল ২-০ গোলে দিনাজপুর জেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

এ পর্বের ফাইনাল খেলা শেষে পরে বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি গাইবান্ধা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. আব্দুল মতিন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন,

জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি গোলাম মারুফ মনা, আব্দুল লতিফ হক্কানী, ওয়াহিদ মুরাদ লিমন প্রমুখ। উল্লেখ্য, রংপুর অঞ্চলের প্লেট পর্বে ৮টি জেলা দল এ চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায় অংশ নেয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com