রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
রামসাগর এক্সপ্রেস পুনরায় চালুসহ বিভিন্ন দাবীতে সাঘাটায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

রামসাগর এক্সপ্রেস পুনরায় চালুসহ বিভিন্ন দাবীতে সাঘাটায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

গাইবান্ধা জেলা প্রতিনিধি:
উত্তরাঞ্চলের বহুল জনপ্রিয় ট্রেন রামসাগর এক্সপ্রেস পুনরায় চালুসহ বিভিন্ন দাবীতে আজ ৫ ফেব্রয়ারী গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে ষ্টেশনে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে ।

এ প্রতিবাদ সভায় আগামী শনিবার সান্তাহার থেকে গাইবান্ধা হয়ে লালমনিরহাট ও রংপুর রুটের সকল ট্রেন ৩০ মিনিট আটকে রাখার কর্মসুচি ঘোষনা দেয়া হয় ।

সাঘাটা উপজেলাবাসীর ব্যানারে বিক্ষোভ মিছিলটি বোনারপাড়া রেলওয়ে ষ্টেশন চত্বর থেকে বের হয়ে সাঘাটা উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিন শেষে আবার বোনারপাড়া রেল্ধসঢ়;ওয়ে ষ্টেশনে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।

এ সময় বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার গৌতম চন্দ্র মোদক সমাজ সেবক নাছিরুল আলম স্বপন, আওয়ামী লীগ নেতা নাজমুল হুদা দুদু , শাহ মোখলেছুর রহমান, প্রভাষক শাহ আলম ও ঠিকাদার শামছুল হক সরকার ।

বিক্ষোভ সমাবেশে এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ, রেলওয়ে কর্মচারীসহ বিভিন্ন পেশাজীবি ও পাঁচ শতাধিক সাধারন মানুষ অংশ নেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com