বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
মুজিব বর্ষে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাঠ দিবস

মুজিব বর্ষে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাঠ দিবস

গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জে মুজিব বর্ষে ফসলের উৎপাদন ও নীবিড়তা বৃদ্ধিতে বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বিনা সরিষা-৯ এর চাষাবাদ সম্প্রসারণ উপলক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার কাশিয়ানী উপজেলার পশ্চিমমাঝিগাতী গ্রামে গোপালগঞ্জ বিনা উপকেন্দ্র আয়োজিত এ মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণের ডিডি রমেশ চন্দ্র ব্রহ্ম।

বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে কাশিয়ানী উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ, সম্প্রসারণ কর্মকর্তা পিযূষ রায়, বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম আকন্দ, সৈয়দ ইসতিয়াক আকতার, কৃষক আব্দুর সাত্তার শেখ সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

মাঠ দিবসে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের শতাধিক কৃষক ও কৃষাণী অংশ গ্রহন করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com