শনিবার, ০৯ মে ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে বাস চাপায় ভ্যান চালক নিহত

মুকসুদপুরে বাস চাপায় ভ্যান চালক নিহত

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে বাসের ধাক্কায় জাফর মুন্সী নামের এক ভ্যান চালক নিহত হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে মুকসুদপুর সদর কলেজ মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত জাফর মুন্সী (৬০) উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের কোলাকোনা গ্রামের কুদ্দুস মুন্সীর ছেলে।

মুকসুদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র ফায়ারম্যান রইচ ফকির জানান, ভাটিয়াপাড়া থেকে বরইতলাগামী একটি লোকাল মিনি বাস (ফরিদপুর -গ- ৩৮০) মুকসুদপুর কলেজ মোড়ে দ্রুতগতিতে এসে একটি ভ্যানের পিছনে ধাক্কা দেয়।

পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গুরুতর আহত ভ্যান চালক জাফর মুন্সীকে উদ্ধার করে প্রথমে মুকসুদপুর হাসপাতালে নেয়। পরে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ হাসপাতালে নেয়ার পথে জাফর মুন্সী মারা যায়।

মুকসুদপুর থানার ওসি মির্জা আবুল কালাম আজাদ সত্যতা স্বীকার করে বাংলার নয়নকে জানান, ঘাতক ঘাতক বাসটি এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ আটক করলেও চালক পালিয়ে যায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com