শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরের জলিরপাড়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মুকসুদপুরের জলিরপাড়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

শহিদুল ইসলাম:
গোপালগঞ্জের মুকসুদপুরে  পানিতে ডুবে দু’ বোনের মৃত্যু হয়েছে। আজ রবিবার বিকেলে মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের উত্তর জলিরপাড় গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলো ওই গ্রামের বিপুল মন্ডলের মেয়ে শ্রীজা মন্ডল (৩) ও খোকন মন্ডলের শিশু কন্যা শশী মন্ডল (৩)।

সম্পর্কে তারা আপন চাচাতো বোন। এ ঘটনায় ওই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

জলিরপাড় ইউনিয়নের চেয়ারম্যান অখিল চন্দ্র বৈরাগী জানান, দুপুরে খেলতে খেলতে শ্রীজা ও শশী বাড়ির পাশের স্বপন মন্ডলের পুকুরের পানিতে ডুবে মারা যায়। রবিবার বিকাল ৪ টার দিকে পরিবারের লোকজন ওই পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করে।

মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com