বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণীর মুকসুদপুরের হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ
মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাইক, নিহত চালক

মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাইক, নিহত চালক

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে চালক সুমন দে (২০) নিহত হয়েছেন।

বুধবার রাত ১০টার সময় বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের পাশে এ দুর্ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার সকালে মুকসুদপুর ফায়ার সার্ভিস ও মুকসুদপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।

নিহত সুমন উজানী বাজারের অনিল কুন্ডুর মুদির দোকানের কর্মচারী ছিল। সে সালথা উপজেলার ফুলবাড়িয়া গ্রামের সুধির দের ছেলে।

অনিল কুন্ডু জানায়, আমার দোকানের অন্য কর্মচারীর বিয়ে অনুষ্ঠানে যাওয়ার কথা ছিলো। সুমন মোটরসাইকেল নিয়ে ঘুরতে যাওয়ার পরে তার ফোন বন্ধ পেয়ে অনেক খোঁজাখুজি করা হয়। পরে আজ সকালে স্থানীয়রা পানিতে মোটরসাইকেল ভাসতে দেখে আমাদের খবর দেয়।
মুকসুদপুর থানার ওসি তদন্ত আব্দুল্লাহ আল মামুন বিশ্বাস জানান, সে মোবাইলে কথা বলছিল এবং দ্রুত বেগে মোটরসাইকেল চালাচ্ছিল। পরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করেছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com