শনিবার, ০৯ মে ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
রামদিয়া কলেজের অধ্যক্ষের উপর হামলার প্রতিবাদে মুকসুদপুর কলেজের মানববন্ধন

রামদিয়া কলেজের অধ্যক্ষের উপর হামলার প্রতিবাদে মুকসুদপুর কলেজের মানববন্ধন

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সরকারী রামদিয়া এস,কে কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাস এর উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ঘন্টাব্যাপি মানববন্ধন করেছে সরকারী মুকসুদপুর কলেজ। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ১২ টা পর্যন্ত সরকারী মুকসুদপুর কলেজের অধ্যক্ষ কে এম কওসার আলীর নেতৃত্বে কলেজের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করে কলেজের শিক্ষক বৃন্দ। এসময় কলেজের সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সরকারী মুকসুদপুর কলেজের অধ্যক্ষ কে এম কওসার আলী বলেন একজন সৎ ও নিষ্ঠাবান অধ্যক্ষের উপর এই বর্বরোচিত হামলা আশা করা যায় না। তাকে হত্যা করার উদ্দেশ্যে কিছু অসাধু ব্যাক্তি তার উপর হামলা করেছে। আমরা এর বিচার চাই। মানববন্ধনে এ বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি করেন শিক্ষকবৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com