বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণীর মুকসুদপুরের হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ
মুকসুদপুরে থানকুনি পাতা খাওয়ার হিড়িক

মুকসুদপুরে থানকুনি পাতা খাওয়ার হিড়িক

বাংলার নয়ন সংবাদঃ পীর সাহেব স্বপ্নে দেখেছেন থানকুনি পাতা লবন দিয়ে চিবিয়ে খেলে করোনাভাইরাস হতে বাঁচতে পারবেন। এমন গুজবের ওপর ভিত্তি করে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সর্বত্র থানকুনি পাতা খাওয়ার হিড়িক পড়ে গেছে।

বিষয়টি নিয়ে এলাকায় নারী-পুরুষরা মধ্যরাতে লাইট জ্বালিয়ে থানকুনি পাতা সংগ্রহে নেমে পড়েন। গুজবে সাড়া দিয়ে মুকসুদপুর উপজেলার অনেকে আবার করোনাভাইরাসে থানকুনি পাতার কার্যকারিতা সম্পর্কে ফেসবুকে পোস্ট দিয়েছেন।

কেউ কেউ বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের ফোন করে বিষয়টি জানিয়ে থানকুনি পাতা সংগ্রহ ও খাওয়ার কথা বলেছেন। আবার কেউ কেউ মুঠোফোনে ম্যাসেজও দিয়েছেন।

এলাকাবাসীর জানায়, চরমোনাইর পীরকে স্বপ্নে বলে দিয়েছে থানকুনি পাতা খেলে করোনাভাইরাসে আক্রান্ত করতে পারবে না তাই তারা পাতা সংগ্রহ করছেন।
চরমোনাইর পীর মুফতি সৈয়দ রেজাউল করিমের সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান বলেন, এটা একটি গুজব। একটি কু-চক্রী মহল পীর সাহেবের নামে গুজব ছড়াচ্ছে।

এ ব্যাপারে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা মাহামুদুর রহমান বাংলার নয়নকে বলেন, ভেষজ উদ্ভিদ হিসাবে পরিচিত থানকুনির পাতার বিভিন্ন গুন থাকলেও থানকুনি পাতা খেলে করোনাভাইরাস রোগ ভালো হবে এর কোন ভিত্তি নেই। বিষয়টি নিয়ে আমাকে অনেকে জানিয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com