বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণীর মুকসুদপুরের হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ
মুকসুদপুরে বসতবাড়িতে অগ্নিকান্ড ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

মুকসুদপুরে বসতবাড়িতে অগ্নিকান্ড ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

বাংলার নয়ন রিপোর্ট:
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের চরপ্রসন্নদী গ্রামের মুন্সী বাড়িতে গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার সময় এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এ অগ্নিকান্ডে দুটি বসতঘর সম্পুন্ন পুড়ে ছাই হয়ে যায় এবং একটি বসতঘর ও একটি গোয়ালঘরসহ তিনটি ঘর আংশিক পুড়ে যায়।

এতে প্রায় ৮ লক্ষটাকার ক্ষয়ক্ষতি হয়। রাঘদী ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন জানান, রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে।

এসময় হাসেন মুন্সীর বসতঘর ও হোছেন মুন্সীর বসতঘর সম্পুন্ন পুড়ে ছাই হয়ে যায় এবং হাছেন মুন্সীর বসতঘরসহ আরো তিনটি ঘর আংশিক পুড়ে যায়। এ অগ্নিকান্ডে প্রায় ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com