রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে অগ্নিকান্ডে ৬টি ঘর পুড়ে ছাই

মুকসুদপুরে অগ্নিকান্ডে ৬টি ঘর পুড়ে ছাই

তারিকুল ইসলামঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে অগ্নিকান্ডে ৬ টি ঘর পুড়ে ছাই। ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার সময় পৌরসভার গোপিনাথপুর গ্রামের মালোপাড়ায় রান্না ঘর থেকে আগুনের সুত্রেপাতের ঘটনায় ৬টি পরিবারের বসতঘরসহ ৬টি ঘর পুড়ে ছাই। পরে স্থানীয়রা ও মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মিরা আগুন নিয়েন্ত্রনে আনে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবার হলো রবি সরকার, ধোনা সরকার, রতন সরকার, ঝন্টু সরকার , পবিত্র সরকার ও সমির সরকার ।
মুকসুদপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন মাষ্টার রাজীব আহমেদ জানান ঘনবসতির কারনে ক্ষয়ক্ষতির পরিমান বেশি হয়েছে। এসময় ঘটনা স্থাল পরিদর্শণ করেন মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাবির মিয়া , মুকসুদপুর পৌর মেয়র এ্যাড. আতিয়ার রহমান মিয়া, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন মিয়া । পৌর মেয়র ক্ষতিগ্রস্থ পরিবারকে সাহায্যের আশ্বাস দিয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com