বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরের জলিরপাড় আশ্রয়ণ প্রকল্পে খাদ্যসামগ্রী বিতরণ

মুকসুদপুরের জলিরপাড় আশ্রয়ণ প্রকল্পে খাদ্যসামগ্রী বিতরণ

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুরের জলিরপাড় আশ্রয়ণ প্রকল্পের করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র মানুষের মাঝে সরকারি সহায়তার আওতায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (৫এপ্রিল) দুপুরে ওই আশ্রয়ণ প্রকল্পের ২৫০টি পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ১৫ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, আধা কেজি করে শুকনা মরিচ, পিয়াজ, লবন ইত্যাদি।

এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাবির মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ফাইজুর ইসলাম, জলিরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অখিল চন্দ্র বৈরাগী, জলিরপাড় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এস, এম রকিব উদ্দিন, কমরেড ইসহাক মোল্যা প্রমুখ।

উপজেলা পরিষদের চেয়ারম্যান কাবির মিয়া বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও সংসদ সদস্য ফারুক খানের নির্দেশে সকলের জন্য খাবার বিতরণ করা হচ্ছে। খাবারের জন্য কেউকে ঘর থেকে বের হতে হবে না। আমরা খাবার ঘরে ঘরে পৌঁছে দেব।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com