শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ৫০

মুকসুদপুরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ৫০

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩০ জনকে মুকসুদপুর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
অন্যদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। মুকসুদপুর থানার ওসি সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বুধবার সকালে মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়নের পাচড়া ও গোবিন্দপুর ইউনিয়নের পালপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে এই সংর্ঘষের ঘটনা ঘটে।

জানা গেছে, পাঁচড়া গ্রামের সজিব শেখ পার্শ্ববর্তী গ্রামের রনি কাজীর কাছে ১৫ হাজার টাকা পেতেন। মঙ্গলবার এই টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই জনের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এরই জের ধরে বুধবার সকালে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের অন্ততঃ ৫০ জন আহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com