রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

মুকসুদপুরে মুক্তিযোদ্ধার বাড়ি ভাংচুর করেছে দূর্বৃত্তরা

মুকসুদপুরে মুক্তিযোদ্ধার বাড়ি ভাংচুর করেছে দূর্বৃত্তরা

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বহুগ্রাম ইউনিয়নের কাউনিয়া গ্রামে সংঘর্ষে অংশ না নেয়ায় মুক্তিযোদ্ধার বাড়ি ভাংচুর করেছে দূর্বৃত্তরা৷ আজ বিকালে উপজেলার বহুগ্রাম ইউনিয়নের কাউনিয়া গ্রামে মুক্তযোদ্ধা শেখ রেজাউল করিমের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায় কাউনিয়া গ্রামের মানু মিয়া গ্রুপ আর জাফর মিয়া গ্রুপের মধ্যে দীর্ঘ দিনের বিরোধ চলে আসছে। তারই সুত্রপাত ধরে এ হামলার ঘটনা ঘটেছে।

মুুুক্তিযোদ্ধা রেজাউল করিম জানান জাফর মিয়ার গ্রুপের হয়ে সংঘর্ষে অংশ না নেয়ার কারনে আমার বাড়ি দেশি অস্ত্রসস্ত্র নিয়ে ভাংচুর করেছে। এতে আমার পরিবারের ৪ সদস্য আহত হয়েছে।
মুকসুদপুর থানার এসআই আহাদ জানান পরিস্থিতি এখন শান্ত। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় মুকসুদপুর থানায় মামলা দায়েরর প্রক্রিয়া চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com