রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে পরিবারভিত্তিক কার্ড আবেদন ২২ এপ্রিল পর্যন্ত

মুকসুদপুরে পরিবারভিত্তিক কার্ড আবেদন ২২ এপ্রিল পর্যন্ত

বাংলার নয়ন সংবাদঃ

প্রাণঘাতী করোনা ভাইরাসের কঠিন পরিস্থিতিতে  জনগণকে যথাযথ সেবার উদ্দেশ্যে সারাদেশের মতো গোপালগঞ্জের মুকসুদপুরে পরিবার ভিত্তিক কার্ড প্রদানের জন্য তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে । আগামী ২২ এপ্রিল পর্যন্ত  এ কার্ডের জন্য আবেদন ফরম জমা দেওয়া যাবে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলী।

জানা যায়, প্রধানমন্ত্রীর অনুশাসণের আলোকে গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানার নির্দেশনায় পরিবার ভিত্তিক কার্ড প্রদান করার লক্ষ্যে মুকসুদপুর উপজেলার সকল শ্রেণী পেশার মানুষের পরিবারভিত্তিক তথ্য সংগ্রহের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। ত্রাণ বিতরণসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচী (স্বাস্থ্য/শিক্ষা/বাসস্থান/অন্যান্য) সঠিক ও স্বচ্ছতার সাথে পরিচালনার জন্য এই কার্ড গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে। প্রতিটি বাড়ীতে এই ফরম পৌঁছে দেওয়া হচ্ছে। এছাড়াও আপনার ইউনিয়নের মেম্বার, চেয়ারম্যান এর নিকট ফরম পাওয়া যাবে। পূরণকৃত ফরম ২২ এপ্রিলের মধ্যে ইউনিয়ন পরিষদে জমা দেওয়া যাবে।

উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলী জানান, পরিবারভিত্তিক কার্ডের আবেদনের কার্যক্রম আগামী ২২ এপ্রিল পর্যন্ত চলবে। ত্রাণ বিতরণসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচী (স্বাস্থ্য/শিক্ষা/বাসস্থান/অন্যান্য) সঠিক ও স্বচ্ছতার সাথে পরিচালনার জন্য গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com