বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণীর মুকসুদপুরের হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ
মুকসুদপুর থানার নতুন করে আরো ৬ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

মুকসুদপুর থানার নতুন করে আরো ৬ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

বাংলার নয়ন সংবাদঃ
মুকসুদপুর থানার আরো ৬ পুলিশ করোনাভাইরাসে আক্রান্ত। এ নিয়ে মুকসুদপুর থানার মোট ১৬ পুলিশ সদস্যের শরীরে করোনা ভাইরাস-এর অস্তিত্ব মিলেছে বলে সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন। । ২০ এপ্রিল সোমবার তাদের নমুনায় করোনার অস্তিত্ব পাওয়া যায়। আক্রান্তদের উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আইসোলেশন সেন্টারে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

মুকসুদপুর হাসপাতালের টিএইচও মাহমুদর রহমান জানান ১৮ এপ্রিল মুকসুদপুর থানার নতুন ১২ সদস্যের নমুনা আইইডিসিআরে পাঠানো হয়েছিলো তাদের মধ্যে ৬ জনের শরীরের করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। তাদের মুকসুদপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অস্থায়ী আইসোলেশন সেন্টারে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে। এ নিয়ে মুকসুদপুর থানার ১৬ পুলিশ সদস্যের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেল।

উল্লেখ্য মুকসুদপুর থানার করোনাভাইরাসে আক্রান্ত কনস্টেবল মহিউদ্দীন এর শরীর থেকে ভাইরাসটি এই ১৬ সদস্যকে আক্রান্ত করেছে।

এছাড়াও মুকসুদপুরে জ্বর, শ্বাস-কষ্টসহ করোনার উপসর্গ নিয়ে আরো এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম শিখা রানী ঠাকুর(৫২)।মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নের টিকারডাঙ্গা গ্রামের গোপাল ঠাকুরের স্ত্রী তিনি। তার এলাকায় মন্দির ভিত্তিক স্কুলের শিক্ষক ছিলেন তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com