শনিবার, ০৯ মে ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুর থানার হোমকোয়ারেন্টে থাকা নতুন করে আরো ১ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

মুকসুদপুর থানার হোমকোয়ারেন্টে থাকা নতুন করে আরো ১ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

বাংলার নয়ন সংবাদঃ
মুকসুদপুর থানার আরো ১ পুলিশ করোনাভাইরাসে আক্রান্ত। এ নিয়ে মুকসুদপুর থানার মোট ১৭ পুলিশ সদস্যের শরীরে করোনা ভাইরাস-এর অস্তিত্ব মিলেছে বলে সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন। । ২১ এপ্রিল মঙ্গলবার তাদের নমুনায় করোনার অস্তিত্ব পাওয়া যায়। আক্রান্তদের উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আইসোলেশন সেন্টারে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।মুকসুদপুর হাসপাতালের টিএইচও মাহমুদর রহমান জানান মুকসুদপুর থানার নতুন ১২ সদস্যের ও ১ জন সাধারন নাগরিকের নমুনা আইইডিসিআরে পাঠানো হয়েছিলো তাদের মধ্যে  একজন এএসআইর শরীরের করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। তাদের মুকসুদপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অস্থায়ী আইসোলেশন সেন্টারে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে। এ নিয়ে মুকসুদপুর থানার ১৭ পুলিশ সদস্যের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেল।

উল্লেখ্য মুকসুদপুর থানার করোনাভাইরাসে আক্রান্ত কনস্টেবল মহিউদ্দীন এর শরীর থেকে ভাইরাসটি এই ১৭ সদস্যকে আক্রান্ত করেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com