রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে পূর্ব শত্রুতার জেরে কাউনিয়ায় ৬টি ঘর ভাংচুর

মুকসুদপুরে পূর্ব শত্রুতার জেরে কাউনিয়ায় ৬টি ঘর ভাংচুর

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে ৬টি ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বুধবার বিকালে উপজেলার বহুগ্রাম ইউনিয়নের কাওইনিয়া গ্রামে এঘটনা ঘটে। এসময় প্রতিপক্ষের লোকজন ৬টি ঘর ভাংচুর করে প্রায় প্রায় ৯লাখ টাকার ক্ষতি ও একটি দোকান ভাংচুর করে ১লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
জানাযায় কাওইনিয়া গ্রামে জাফর মিয়া গ্রুপ ও মানোয়ার মেম্বার গ্রুপের মধ্যে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তারই জের ধরে জাফর মিয়ার গ্রুপের বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে মানোয়ার মেম্বার গ্রুপের লোকজন।
ভুক্তভোগী জাফর মিয়া জানান মানোয়ার মেম্বারের নের্তৃত্বে বীরু মৃধা, ফাহিম মৃধা, মিলন মিয়া, রিয়াজ মিয়াসহ তাদের গ্রুপের লোকজন এই ভাংচুর লুটপাট চালায়। তিনি আরো জানান এবিষয়ে মুকসুদপুর থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে ।
উল্লেখ্য সরকারের দেয়া জমি আছে ঘর নাই প্রকল্পের আওতায় পাওয়া হতদরিদ্র গোলাপ মিয়ার ঘরটিও ভাংচুর করেছে প্রতিপক্ষের লোকজন।

এবিষয়ে বহুগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল শেখের সাথে মুঠোফোনে যোগাযোগ করতে চাইলে তিনি ফোন রিসিভ করেননি।

মুকসুদপুর থানার ওসি মীর্জা আবুল কালাম আজাদ ঘটনার নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com