রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা মুকসুদপুরে ১৫ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত অর্ধশতাধিক মুকসুদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে এমপির গাড়িসহ ১৫ গাড়ি ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক সরকারি মুকসুদপুর কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ আলিম পরীক্ষায় শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদরাসার শতভাগ সাফল্য মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত
মুকসুদপুরে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৫ জন গ্রেফতার

মুকসুদপুরে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৫ জন গ্রেফতার

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে পুলিশের কাছ থেকে ৩ আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনায় মুকসুদপুর থানায় মামলা হয়েছে। মুকসুদপুর থানা পুলিশের এসআই হায়াতুর রহমান বাদী হয়ে রবিবার খান্দারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সাব্বির খানকে প্রধান আসামি করে ৩৮ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। এ ঘটনায় পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে।

জানা গেছে, শনিবার সন্ধ্যা ৬টার দিকে বাড়ি ভাংচুর ও লুটপাটের মামলায় উপজেলার বেজড়া ভাটরা মোড়ে পুলিশের কাছ থেকে ৩ আসামিকে ছিনিয়ে নেয় স্থানীয় এলাকাবাসী। এ সময় মুকসুদপুর থানার ৭ পুলিশ সদস্য আহত হন। মুকসুদপুর থানার ওসি মীর্জা আবুল কালাম আজাদ জানিয়েছেন, ইতোমধ্যে গোপালগঞ্জ জেলা শহর থেকে পুলিশের একটি বড় বহর মুকসুদপুরের খান্দারপাড়ায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ৫ জনকে আটক করা গেলেও হাতকড়াসহ ছিনিয়ে নেয়া আসামিদের পুনরায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ঘটনার পর থেকে সেখানে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, মুকসুদপুর উপজেলার বহুগ্রাম ইউনিয়নের খোদ্দর দুর্বাশুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাকির মেম্বারের সাথে একই গ্রামের আলো খন্দকারের মধ্যে দীর্ঘদিন দ্বন্দ্ব চলে আসছিল।

এরই অংশ হিসাবে গত বুধবার জাকির মেম্বারের বাড়ীতে একই গ্রামের আলো খন্দকারের গ্রুপের লোকজনের বাড়িঘরে হামলা-ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটায়। এ ঘটনায় দায়ের করা মামলার আসামি ধরতে গিয়েছিল একদল পুলিশ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com