রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা মুকসুদপুরে ১৫ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত অর্ধশতাধিক মুকসুদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে এমপির গাড়িসহ ১৫ গাড়ি ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক সরকারি মুকসুদপুর কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ আলিম পরীক্ষায় শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদরাসার শতভাগ সাফল্য মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত
মুকসুদপুরে দোকানপাট খুলেছে, বাড়ছে করোনা ঝুকি

মুকসুদপুরে দোকানপাট খুলেছে, বাড়ছে করোনা ঝুকি

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় অধিকাংশ দোকানপাট খুলতে শুরু করেছে।

রবিবার সকাল থেকে মুকসুদপুর উপজেলা সদরসহ বিভিন্ন বাজারের দোকাপাটগুলো খুলতে শুরু করে। প্রথম দিনেই উপজেলা সদরের মার্কেটগুলোতে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। কিছু কিছু দোকানে স্বাস্থ্যবিধি ও নির্দিষ্ট দূরত্ব মানা হলেও অধিকাংশতেই তা মানতে দেখা যায়নি। এতে ব্যাপকহারে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশংকা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞ ও সচেতন মানুষ।

রবিবার উপজেলা সদরসহ বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা যায়, একদিনের ব্যবধানে পাল্টে গেছে সদর বাজারের চিত্র। বেড়েছে জনসমাগম। ঈদের কেনাকাটা করতে মার্কেটগুলোতে নারী-পুরুষ, তরুণ-তরুণীদের ভিড়। তবে কেউ সামাজিক দূরত্ব মানছেন না। প্রতিটি দোকানে হাত ধোঁয়ার পানি, সাবান ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখার কথা থাকলেও তা অধিকাংশ দোকানে নেই। আবার কোন কোন দোকানে থাকলেও কেউ তা ব্যবহার করছেন না।

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.রিজভী আহম্মেদ বাংলার নয়নকে বলেন, দোকানপাট খোলায় মানুষ হাট-বাজারে, মার্কেটে কেনাকাটা করতে ঘোরাঘুরি করছে। একটি পণ্য একাধিক ক্রেতা স্পর্শ করছে। এসব পণ্য থেকে জীবানু ছড়ানোর আশংকা রয়েছে। ফলে করোনা সংক্রমণ বাড়ার আশংকা রয়েছে।’

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুর রহমান বাংলার নয়নকে জানান, মুকসুদপুরে নতুন করে সাবেক ব্যাংক কর্মকর্তা সহ ২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। সকলকে নিজ নিজ দায়িত্বে সতর্ক থেকে চলাচলের পরামর্শ দেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com