রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা মুকসুদপুরে ১৫ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত অর্ধশতাধিক মুকসুদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে এমপির গাড়িসহ ১৫ গাড়ি ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক সরকারি মুকসুদপুর কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ আলিম পরীক্ষায় শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদরাসার শতভাগ সাফল্য মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত
মুশফিকের ব্যাট ১৭ লাখ টাকায় কিনলেন আফ্রিদি

মুশফিকের ব্যাট ১৭ লাখ টাকায় কিনলেন আফ্রিদি

অনলাইন ডেস্কঃ

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে অসহায় মানুষদের আর্থিক সহায়তার জন্য দেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি করা ব্যাট নিলামে বিক্রি করলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। তার ব্যাটটি ২০ হাজার ডলার দিয়ে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ লাখ টাকা) কিনেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি।

গত শনিবার রাতে ব্যাটটি নিলামে তোলা হয়। ব্যাটটির ভিত্তিমূল্য ধরা হয় ৬ লাখ টাকা। বৃহস্পতিবার রাত পর্যন্ত চলে এই নিলাম। শুক্রবার রাত সাড়ে ৯টায় ‘স্পোর্টস ফর লাইফ’ ফেসবুক পেজে নিলামের বিজয়ীর নাম মুশফিকুর রহিম নিজেই ঘোষণা করেন।

নিবকো স্পোর্টস ম্যানেজমেন্ট, ই-কমার্স প্রতিষ্ঠান ‘পিকাবু’ ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাধ্যমে অনলাইন নিলামে তোলা হয় মুশফিকের ব্যাট। ‘ভুয়া’ বিডিংয়ের কারণে মাঝে নিলাম কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। নিলামে দাম ৫০ লাখ ছাড়িয়ে গিয়েছিল। তবে, সত্যিকারে ব্যাটটি কয় টাকায় বিক্রি হলো শুক্রবার রাতেই জানা গেল।

ব্যাট বিক্রির একটি অংশ দিয়ে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহযোগিতা করবে ব্র্যাক। বাকি অংশ দিয়ে মুশফিকুর রহিম নিজেই করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহযোগিতা করবে।

২০১৩ সালে শ্রীলংকার বিপক্ষে গল টেস্টে এই ‘এসএস’ ব্যাট দিয়ে ২০০ রান করেছিলেন মুশফিক। বাংলাদেশের পক্ষে টেস্টে যা প্রথম ডাবল সেঞ্চুরি। সম্প্রতি নিলামে উঠেছিল সাকিব আল হাসানের ব্যাটও। যে ব্যাট দিয়ে গত বিশ্বকাপে খেলেছিলেন সাকিব। ব্যাটটি ২০ লাখ টাকায় বিক্রি হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com