শনিবার, ০৯ মে ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে ফারুক খানের পক্ষ থেকে যাকাতের কাপড় বিতরণ

মুকসুদপুরে ফারুক খানের পক্ষ থেকে যাকাতের কাপড় বিতরণ

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভাসহ ১৬ ইউনিয়নের ৩ হাজার লোকের মাঝে পারিবারিক যাকাতের কাপড় ও লুঙ্গী বিতরণ করলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মুহাম্মদ ফারুক খান এমপি। শনিবার সকালে মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে যাকাতের কাপড় বিতরণ উদ্বোধন করেন সুচিন্তা ফাউন্ডেশনের যুগ্ম আহবায়ক কানতারা খান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আতিকুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মুক্তু মুন্সী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন,যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ বরকত খান, পৌর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন মুন্সী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মোল্যা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম মোল্ল্যা, উপজেলা ক্রীড়া পরিষদের সাধারন সম্পাদক কুটি খান সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

এসময় সুচিন্তা ফাউন্ডেশনের যুগ্ম আহবায়ক কানতারা খান বলেন আমার বাবা মুহাম্মদ ফারুক খান এমপি বিগত ২৫ বছর ধরে আপনাদের মাঝে আছেন। আগামীতেও থাকবেন। এই করোনাদূর্যোগের মাঝেও তিনি আসতে চেয়েছিলেন আমি তাকে আসতে দেইনি। তাই আমি আপনাদের মাঝে এসে ঈদ শুভেচ্ছা উপহার দিয়ে যাচ্ছি। করোনা দূর্যোগ শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা আপনাদে মাঝে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com