মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
মুকসুদপুরের গোহালায় ১২০ পরিবারকে ঈদ উপহার বিতরণ

মুকসুদপুরের গোহালায় ১২০ পরিবারকে ঈদ উপহার বিতরণ

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের ১২০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে তিন বন্ধু সোহাগ, মেজবাহউদ্দিন মিয়া ও কিবরিয়া ফকির। সোমবার সকালে উপজেলার গোহালা ইউনিয়নের বামনডাঙ্গা মিয়া পাড়া শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে এই উপহার বিতরণ করা হয়। উপহার সামগ্রীর প্যাকেটে ছিল চাল, ডাল, তেল,আলু সেমাই ও চিনি।
উপহার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার। বিশেষ অতিথি ছিলেন ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, উপজেলা কৃষকলীগনেতা মজিবুর রহমান, শাহিনুজ্জামান শাহিন, গোহালা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোশারফ হোসেন, সাধারন সম্পাদক ইকবাল মিয়া, সমাজ সেবক বাবুল মিয়া, বিপ্লব মিয়া, মোঃ মজনু প্রমুখ।
ঈদ উপহারের অর্থায়ণ করেছে সোহাগ, মেজবাহউদ্দিন মিয়া ও কিবরিয়া ফকির এবং তাদের সার্বিক সহযোগিতা করেছে এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
উপহার বিতরণের উদ্যোক্তা সোহাগ জানান, আমাদের নিজস্ব তহবিল থেকে আজকের এই ঈদ উপহার বিতরণ করা হলো। এর আগে আমার নিজস্ব তহবিল থেকে ৫০জনকে আর্থিক সহায়তা প্রদাণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com