বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
ভাবড়াশুরে ঈদ উপলক্ষ্যে খাদ্য সামগ্রী বিতরণ করলেন যুবলীগ নেতা গিয়াসউদ্দীন

ভাবড়াশুরে ঈদ উপলক্ষ্যে খাদ্য সামগ্রী বিতরণ করলেন যুবলীগ নেতা গিয়াসউদ্দীন

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ভাবড়াশুর ইউনিয়নের সাত গ্রামের শতাধিক দু:স্থ পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে খাদ্য সামগ্রী বিতরণ করলেন সাবেক সংযুক্ত আরব আমিরাত যুবলীগের যুগ্ম সম্পাদক গিয়াসউদ্দীন মোল্যা।
গোপালগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম মেম্বার মুহাম্মাদ ফারুক খানের অনুপ্রেরণায় বৃহস্পতিবার বিকালে ভাবড়াশুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে মরহুম পিতা খবিরউদ্দীন মোল্যার রুহের মাগফিরাত কামনায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উল্লেখ্য মরহুম খবিরউদ্দিন মোল্যা মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক ও ৭ নং ভাবড়াশুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি। গিয়াসউদ্দীন মোল্যা মরহুম খবিরউদ্দিন মোল্যার ছোট ছেলে।

গিয়াসউদ্দীন মোল্যা জানান, ভাবড়াশুর ইউনিয়নের কৃষ্ণপুর,রসুলপুর,কলিয়া, সোইলা,ভুমশারা, আমিরাবাদ, বোয়ারিয়া গ্রামের শতাধিক পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরন করেন।
ঈদ উপহার সামগ্রীর প্যাকেটে ছিল পোলার চাউল, চিনি, সেমাই, দুধ ও সাবান।
উপহার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন সুলতান আহমেদ চৌধুরী, ভাবড়াশুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন জুন্নু মোল্যা, আব্দুর রাজ্জাক ঠাকুর, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, মহিউদ্দিন মোল্যা, সেন্টু মিয়া ও এস এম বরকত ইসলাম প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com