শনিবার, ২৭ Jun ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
মুকসুদপুরের ননীক্ষীর ইউনিয়নের চেয়ারম্যানের রাইচ মিল থেকে ৫ জুয়ারী আটক

মুকসুদপুরের ননীক্ষীর ইউনিয়নের চেয়ারম্যানের রাইচ মিল থেকে ৫ জুয়ারী আটক

তারিকুল ইসলামঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান মিনার জামান অটো রাইচ মিল থেকে জুয়া খেলা অবস্থায় ৫ জুয়ারীকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, মুকসুদপুর সিন্দিয়াঘাট পুলিশ ফাড়ির এস আই হাবিবুর রহমান নেতৃত্বে সংগীয় পুলিশ ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ২৩ মে শনিবার বিকালে ননীক্ষীর ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান মিনার জামান অটো রাইচ মিলে অভিযান চালিয়ে ৫ জুয়ারীকে আটক করেছে।

আটককৃত জুয়ারীরা হলো দেলোয়ার শেখ (৫৫), পিতা – মৃত আইনদ্দি শেখ, কাবিল শেখ(৪৮) পিতা মৃত নান্নু শেখ, ওমর তালুকদার (৫৭) পিতা মৃত আবু তালুকদার, মোহামম্মদ আলী মোল্লা (৫৩), পিতা মৃত – আজিজ মোল্লা, লাবলু চোকদার (৪০),
পিতা মৃত আজাহার চোকদার। তারা সবাই ননীক্ষীর ও জলিরপাড় ইউনিয়নের বাসিন্দা।

এলাকাবাসীর অভিযোগ রয়েছে চেয়ারম্যানের ছোট ভাই আল আমিন মিনা দীর্ঘদিন যাবৎ চালের ব্যবসার আড়ালে এই মিলে জুয়ার আসর বসাতেন।

এব্যাপারে সিন্দিয়াঘাট পুলিশ ফাড়ির ইনচার্জ আবুল বাসারের সংগে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com