রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে এসএসসিতে প্রত্যাশিত ফল না করতে পেরে আত্নহত্যা

মুকসুদপুরে এসএসসিতে প্রত্যাশিত ফল না করতে পেরে আত্নহত্যা

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় এসএসসিতে প্রত্যাশিত ফল না করতে পেরে বৃষ্টি মন্ডল নামে এক শিক্ষার্থী আত্নহত্যা করেছে। রোববার রাতে বৃষ্টি মারা যায়।
বৃষ্টি মন্ডল মুকসুদপুর উপজেলার বানিয়ারচর গ্রামের বাসুদেব মন্ডলের মেয়ে।
মুকসুদপুর উপজেলার সিন্ধিয়াঘাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবুল বাশার জানান, বৃষ্টি মন্ডল এ বছর বানিয়ারচর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৩.৯৪ পেয়ে উত্তীর্ণ হয়।রেজাল্ট প্রত্যাশিত না হওয়ায় বৃষ্টি রোববার বেলা ১১ টার দিকে ঘরের আড়ার সাথে মায়ের শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যার চেষ্টা করে। পরে পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে নিয়ে ফরিদপুর রওনা হয় পরিবারের লোকজন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল গেটে পৌছানের পর রাত পৌনে ১২ টার দিকে বৃষ্টি মারা যায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com