শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গোপালগঞ্জে ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচী পালিত

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গোপালগঞ্জে ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচী পালিত

হুসাইন ইমাম সবুজ, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:

আজ বিশ্ব পরিবেশ দিবস। মুজিববর্ষে “বিশ্ব পরিবেশ দিবস” উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জ পৌর ছাত্রলীগ এর সাবেক যুগ্ন-আহ্বায়ক ও জেলা ছাত্রলীগ নেতা “মোঃ ওমর ফারুক খান (রিপন)” এর উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়।

গোপালগঞ্জ পৌরসভার বেদগ্রাম গোলচত্বরে বিভিন্ন ফলজ গাছ রোপণ করে এই কর্মসূচি পালন করা হয়।
এ বিষয়ে ছাত্রলীগ নেতা রিপন বলেন, আমরা দেশরত্ন “শেখ হাসিনা”র নির্দেশে করোনা পরিস্থিতির শুরু থেকেই নানান সামাজিক কর্মকান্ড করেছি। তারই ধারাবাহিকতায় আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচি পালনের লক্ষ্যে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি। ভবিষ্যতেও জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগের প্রতিটি ইতিবাচক কর্মকান্ডের অংশীদার হয়ে রাজপথে থাকব।

এ সময়ে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও সাবেক প্রচার সম্পাদক “গাজী ফরহাদ হোসেন (রনি)”। ছাত্রলীগ নেতা রনি বলেন, “জননেত্রী দেশরত্ন ‘শেখ হাসিনা’র নির্দেশনা মোতাবেক আমাদের জনকল্যাণ মূলক ও পরিবেশ বান্ধব সকল ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে”।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com