বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
মুকসুদপুরে মহিলা আওয়ামী লীগের আয়োজনে কানতারা খানের জন্মদিন পালন

মুকসুদপুরে মহিলা আওয়ামী লীগের আয়োজনে কানতারা খানের জন্মদিন পালন

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মুকসুদপুর মহিলা আওয়ামী লীগের আয়োজনে কানতারা খানের জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ শনিবার বেলা ১২টার সময় পুরাতন মুকসুদপুর ফারুক খান এমি’র বাড়িতে মুকসুদপুর মহিলা আওয়ামী লীগের আয়োজনে কেক কাটা ও দোয়া অনুষ্ঠিত হয়।

এ সসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের আহব্বায়ক তাপসি বিশ্বাস দুর্গা, উপজেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম আহব্বায়ক মাহবুবা তিথি, সাম্মি ইসলাম, মহিলা আওয়ামীলীগ নেত্রী মিম রহমান, খান্দারপাড়া মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদিকা শারমিন অধোরা, মোচনা ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি ঝুমুর প্রমূখ।

মিম রহমানের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদিকা শারমিন অধোরা। কেক কাটা ও দোয়া অনুষ্ঠানে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দীর্ঘায়ু ও মুকসুদপুর কাশিয়ানী উপজেলার নয়নের মনি ফারুক খান এমপির বড় মেয়ে মুকসুদপুর-কাশিয়ানীর ভবিষ্যৎ সুচিন্তা ফাউন্ডেশন বাংলাদেশের যুগ্ম আহবায়ক কানতারা খানের সুস্বাস্থ্য কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com